যুক্তরাষ্ট্রেই চিপ নির্মাণে জোর দিচ্ছে ওয়াশিংটন

১১ মে, ২০২০ ০২:১৮  
এশিয়ার উপর নির্ভরতা কমিয়ে, যুক্তরাষ্ট্রেই যাতে সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠানগুলো কারখানা স্থাপন করে সে বিষয়ে জোর দিয়েছে ওয়াশিংটন। এ লক্ষে শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর সাথে আলোচনা শুরু করেছে ট্রাম্প প্রশাসন। সূত্র: এনগ্যাজেট। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে জানানো হয়, ইতিমধ্যে ইন্টেল করপোরেশন এবং তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি- টিএসএমসি এর সাথে আলোচনা করেছে ট্রাম্প প্রশাসন। এছাড়া দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং যাতে আরও বড় পরিসরে যুক্তরাষ্ট্রে তাদের উৎপাদনে যায় সেজন্য সহযোগিতার কথা ভাবছেন তারা। স্যামসাংয়ের একটি কারখানা যুক্তরাষ্ট্রের অস্টিনে রয়েছে। আর যুক্তরাষ্ট্রে যাতে চিপ নির্মাতা অধিক পরিমান বিনিয়োগে উৎসাহিত হয় সেজন্য বিভিন্ন ধরণের প্রণোদনার বিষয়েও আলোচনা চলছে। তবে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি সংবাদ মাধ্যমটি। ডিবিটেক/বিএমটি